রাজধানীর পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক জলাশয় রক্ষায় শূন্য সহনশীলতা নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেক পুনরুদ্ধার সংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এ নির্দেশ দেওয়া হয়।
সভায় উঠে আসে, গুলশান লেকের ১২টি সুনির্দিষ্ট পয়েন্ট দিয়ে অপরিশোধিত পয়ঃবর্জ্য প্রবেশ করছে। প্রধানমন্ত্রী অবিলম্বে এসব অবৈধ মুখ কংক্রিট দিয়ে সিলগালা করার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট ভবনের মালিকদের নিজস্ব এসটিপি স্থাপনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেন।
লেকের পানির গুণগত মান বাড়াতে ও বিষাক্ত স্লাজ অপসারণে যান্ত্রিক স্কাভেঞ্জিং বোটের সংখ্যা ১০টিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি লেকের পাড়ে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ওয়াকওয়েগুলোর পরিবেশ সংরক্ষণের তাগিদ দেওয়া হয়।



