বাণিজ্যিক লেনদেন সহজতর করা এবং শিল্প উৎপাদনের ধারা অব্যাহত রাখার উদ্দেশ্যে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ কার্যকর করার লক্ষ্যে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে রফতানিমুখী ও স্থানীয় শিল্পের অপরিহার্য কাঁচামাল আমদানিতে ব্যাংকগুলোকে এলসি খোলার বাধ্যবাধকতা ছাড়াই সেলস কন্ট্রাক্ট ও চালানের ভিত্তিতে আমদানি মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার ফলে আমদানি পর্যায়ে প্রক্রিয়াগত বিলম্ব অনেকাংশে কমে আসবে এবং ছোট ও মাঝারি শিল্পোদ্যোক্তারা দ্রুততার সঙ্গে পণ্য খালাস করে উৎপাদনে যেতে পারবেন।


