বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল অর্জন হিসেবে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলকে প্রথম যুব হকি৫-এ সাইড বিশ্বকাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর মিশরের ঐতিহাসিক শহর ইসমাইলিয়ায় এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রথম স্ট্যান্ডবাই দল হিসেবে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের দামাল ছেলেরা। পরবর্তীতে নির্ধারিত কয়েকটি দল নাম প্রত্যাহার করায় বিশ্বমঞ্চে খেলার এই সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ।
বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে, খেলোয়াড়দের ফিটনেস ও আধুনিক কৌশলের নিবিড় অনুশীলনের জন্য খুব শীঘ্রই আবাসিক ক্যাম্প শুরু হবে।

